সুনামগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২১

সুনামগঞ্জে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে দুগনুই গ্রামের হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে প্রচন্ড বৃষ্টিপাতের মাঝে দুগনুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে নৌকা দিয়ে কাইলানীর হাওরে ৩ জন মাছ ধরতে যায়। হঠাৎ বজ্রপাতে নৌকায় থাকা অবস্থায় ৩ জনের মধ্যে ২ জন পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

নিহত রাকিব মিয়া (১৬) চামারদানি ইউনিয়নের দুগনুই গ্রামের ফজল মিয়ার ছেলে ও সাইদুর মিয়া (৩০) একই বাড়ির মুকলিব আলীর ছেলে। তাদের সঙ্গে থাকা সাইদুর মিয়ার মেয়ে প্রাণে বেচে যায়। বজ্রপাতে নিহতরা আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতের ঘটনার খবর পাওয়ার পর বাড়ির লোকজন ও গ্রামবাসী মিলে হাওরের পানিতে অনেক খোঁজা খোজি করেন। পড়ে সোয়া ৬টার সময় দুইজনের মৃতদেহ হাওরে ভেসে উঠতে দেখে তারা লাশ দুটি উদ্ধার করে।

এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট