বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার চায় সৌদি আরব

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৬

Manual2 Ad Code

দশ বছরের বিরতির পর আবার বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নেওয়ার আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহের বরাত দিয়ে সূত্র এ তথ্য জানিয়েছে।

Manual8 Ad Code

খবরে আরো বলা হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে সৌদি সরকার এক হাজার বাংলাদেশি চিকিৎসক ও বিশেষজ্ঞ চেয়ে তাদের আগ্রহের কথা প্রকাশ করে। সৌদি সরকারের এই আগ্রহের বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত মসীহ।

তিনি বলেন, গত জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের পর বাংলাদেশি চিকিৎসকদের জন্য সৌদি আরবে কর্মক্ষেত্র সৃষ্টি হলো। এর আগে গত ১০ বছর এই সুযোগ বন্ধ ছিল।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code