তারেককে দণ্ড দেয়ার প্রতিবাদে মদন মোহন কলেজে ছাত্রদলের ধর্মঘট পালন

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৬

Manual5 Ad Code

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে রোববার সকাল ১০টায় মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ পরবর্তী কলেজ ছাত্রদল ধর্মঘট পালন করে। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খান, ক্রীড়া সম্পাদক শাহ আকাব উদ্দিন পলাশ, সহ-আইন বিষয়ক সম্পাদক সেলিম মিয়া, সহ-অর্থ সম্পাদক আনার খান রাজু, আবুল হোসেন, এনামূল হক ঝুমন, ইমন আহমদ, আসাদুজ্জামান শহিদ, মুক্তার আহমদ মুক্তার, জহিরুল ইসলাম আলাল, মাহবুবুল আলম সৌরভ, এসএম জুবায়ের, এম পারভেজ, মকসুদুল করিম, রিপন আহমদ, আবু আলী হিমেল, মাহমুদুল হাসান, সারওয়ার হোসেন, সাখাওয়াত হোসেন রেনু, শাফায়াত হোসেন, হোসেন আহমদ, শাহ অলিদ, সুহেল আহমদ প্রমূখ।
বক্তারা বলেন, তারুন্যের অহংকার তারেক রহমানের উপর থেকে অবিলম্বে সাজা এবং সকল মামলা প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মদন মোহন কলেজের মতো বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দিবে।

Manual3 Ad Code

লিডিং ইউনির্ভাসিটিতে ছাত্রদলের ধর্মঘট পালন

571বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে রোববার সকাল ৯টায় লিডিং ইউনিভার্সিটি সুরমা টাওয়ার ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ পরবর্তী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ধর্মঘট পালন করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, লিডিং ইউনির্ভাসিটি ছাত্রদল নেতা আহমেদ শাহিন, শাহান আল মাহমুদ, সুজা উদ্দিন সুজন, হেলাল আহমদ, শফিক মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, বিএনপি নেতৃত্ব শূণ্য করার লক্ষ্যে প্রহসনমূলক মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে হয়রানী করা হচ্ছে। অবিলম্বে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর সাজা এবং সকল মামলা প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় সিলেট বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কঠোর আন্দোলনের ডাক দিবে।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code