১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২১
করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় বাড়তি সতর্কতা হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করোনা টেস্টের জন্য নমুনা নেওয়া হয়েছে। শনিবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় তিনি এ নমুনা দেন।
জানা গেছে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে করোনার নমুনা নেওয়া হয়। বিকেল ৩টার দিকে ল্যাবএইডের টেকনোলজিস্ট মো. সবুজ তার বাসায় প্রবেশ করেন। এর কিছুক্ষণ পর খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুনও বাসায় যান। এ সময় তার উপস্থিতিতে খালেদা জিয়ার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ এবং ডায়াবেটিস পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়।
বেগম খালেদা জিয়ার চিকিৎসক ডা. মামুন বলেন, বেগম জিয়া অসুস্থ। প্রায় নিয়মিতই ওনাকে অবজারবেশনে রাখতে হয় এবং বিভিন্ন চেকআপ করতে হয়। এরই অংশ হিসেবে আজ বিকালে ওনার বাসায় গিয়েছিলাম। বেগম জিয়ার করোনা টেস্ট করা হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ওনার ডায়াবেটিস পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়।
উল্লেখ্য, সরকারের নির্বাহী আদেশে জামিনে রয়েছেন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে কারাগারে যেতে হয়েছিল। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর গত বছর করোনা মহামারি বৃদ্ধি পাওয়ার পর পরিবারের আবেদনে তাকে ৬ মাসের জামিনে মুক্তি দেয় সরকার, যা তিন দফায় বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসাধীন রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D