শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে বিএনপি নেতা রিজভী

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২১

শ্বাসকষ্ট নিয়ে আইসিইউতে বিএনপি নেতা রিজভী

শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

রিজভীর পারিবারিক সূত্রে এই তথ্য জানা গেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রুহুল কবির রিজভীর কাশি ও জ্বর থাকায় অক্সিজেন লেবেল কমে গেছে। বৃহস্পতিবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে ইনজেকশন দেওয়া হয়। পরে অক্সিজেন লেবেল আরও কমে যাওয়ায় দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

এর আগে গত কয়েকদিন ধরে জ্বরে ভোগার পর করোনা টেস্ট করানো হলে গত ১৭ মার্চ তার করোনা পজিটিভ আসে। পরে ১৮ মার্চ তাকে রাজধানী বেসরকারি স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট