হেফাজতের নতুন কর্মসূচিঃ দোয়া মাহফিল ও বিক্ষোভ

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১

হেফাজতের নতুন কর্মসূচিঃ দোয়া মাহফিল ও বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রামে প্রাণহানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। রোববার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি শেষে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল সোমবার সারাদেশে দোয়া মাহফিল ও শুক্রবার সারা দেশে বিক্ষোভ।
হেফাজত মহাসচিব বলেন, শুক্রবারের মধ্যে দাবি পূরণ না হলে সামনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট