১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১
দেশে ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু কমলেও শনাক্ত আরো বেড়েছে বলে রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯০৮ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জনে পৌঁছেছে।
এছাড়া, কোভিড-১৯ আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৯০৪ জনে দাঁড়িয়েছে।
এর আগে শনিবার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৯ জনের মৃত্যু এবং ৩ হাজার ৬৭৪ জন আক্রান্ত হয়েছেন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২২৪টি পরীক্ষাগারে ২২ হাজার ৪২৫টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ২২ হাজার ১৩৬টি নমুনা। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৭.৬৫ শতাংশ।
এর আগে শনিবার ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৪.৯০ শতাংশ।
মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১২ দশমিক ৯৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২ হাজার ১৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমকি ৯৭ শতাংশ।
বিশ্ব পরিস্থিতি
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী রবিবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী ১২ কোটি ৬৬ লাখ ছাড়িয়েছে। সেই সাথে মৃতের সংখ্যা ২৭ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে।
জেএইচইউ এর তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৭ লাখ ৭৭ হাজার ২০ জনে। এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৬৬ লাখ ৫১ হাজার ১৭৬ জনে।
চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারী ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।
করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩ কোটি ২ লাখ ১৭ হাজার ৮৯৩ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৪৮ হাজার ৮২৫ জন মৃত্যুবরণ করেছেন।
ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ২৪ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ১০ হাজার ৫৫০ জনের।
পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত করোনায় আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট আক্রান্ত এক কোটি ১৯ লাখ ৮ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ২৪০ জন।
সূত্র : ইউএনবি
ভারতে এক দিনে করোনায় ৩০০ লোকের মৃত্যু
ভারতে শনিবার একদিনে করোনায় এ বছরে সর্বোচ্চ ৬২ হাজার ৭১৪ জন আক্রান্ত এবং তিন শতাধিক লোকের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখ ৭১ হাজার ৬২৪ জন।
রোববার সকাল ৮টায় ভারতে স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। করোনা সংক্রমণ ধারাবাহিক বৃদ্ধি পেয়ে ১৮তম দিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৩১০ জন, যা মোট আক্রান্তের ৪.০৬ শতাংশ এবং পুনরুদ্ধার হার কমে দাঁড়িয়েছে ৯৯.৫৮ শতাংশ।
গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে ৬২ হাজার ৭১৪ জন, যা ২০২০ সালের ১৬ অক্টোবরের পরে সর্বোচ্চ। সংক্রমনের সংখ্যা বেড়েছে ১ লাখ ৬১ হাজার ৫৫২ জন। গত তিন মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ ৩১২ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২৫ ডিসেম্বর এক দিনে ৩৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ১৬ অক্টোবর এক দিনে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৬৩ হাজার ৩৭১ জন।
সূত্র : বাসস

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D