১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৬৩ জনের।
একই সময়ে নতুন করে ৩ হাজার ৫৬৭ জনসহ এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জন।
বুধবার (২৪ মার্চ) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৭ হাজার ৯০৯ জন।
এ দিকে, সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২১৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৮টি, জিন-এক্সপার্ট ২৯টি, র্যাপিড অ্যান্টিজেন ৭২টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৭ হাজার ৬৮৩ টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৫০২ টি। এ নিয়ে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৮৭ হাজার ৬৮৬টি।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১২ দশমিক ৯৭ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৮৯। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৮ জন পুরুষ, ৭ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন রয়েছেন। এছাড়া রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মোট ৪ জন রয়েছেন। মৃত ২৫ জনের সবাই হাসপাতালে মারা গেছেন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২০৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত আইসোলেশনে এসেছেন এক লাখ দুই হাজার ৭৮৫ জন। এছাড়া আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৯২ হাজার ৪৪৬ জন। আর বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৩৩৯ জন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D