বিএনপি’র সমাবেশ করার ঘোষণায় সরকারের কাঁপুনি ধরেছে : রিজভী

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

বিএনপি’র সমাবেশ করার ঘোষণায় সরকারের কাঁপুনি ধরেছে : রিজভী

বিএনপি’র সমাবেশ করার ঘোষণায় সরকারের কাঁপুনি ধরেছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

শনিবার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেন, সমাবেশের উদ্দেশ্য নির্বাচনী অনিয়মের প্রতিবাদ করা, বিএনপি’র সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবেই সমাবেশ করে।

এছাড়া ওবায়দুল কাদেরের বক্তব্য জনগণকে অবাক করেছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি অভিযোগ করেন, সরকারের ছত্রছায়ায় মাফিয়া গ্রুপ গড়ে উঠেছে। পতন ঠেকাতে মিথ্যা মামলায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে সরকার।

এদিকে ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার কারাবন্দীত্বের ৩ বছর পূর্তিতে ঢাকা’সহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে বলেও জানান বিএনপি’র এ নেতা।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট