৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দেশের পাঁচটি বিভাগীয় শহরে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে ১৩ ফেব্রুয়ারি, বরিশালে ১৮ ফেব্রুয়ারি, খুলনায় ২৭ ফেব্রুয়ারি এবং রাজশাহীতে ১ মার্চ সমাবেশ করবে বিএনপি। এছাড়া ঢাকা বিভাগে দুটি সমাবেশ করা হবে। এরমধ্যে ঢাকা মহানগর উত্তরে ৩ মার্চ ও দক্ষিণে ৪ মার্চ সমাবেশ অনুষ্ঠিত হবে।
গত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়রপ্রার্থীদের উদ্যোগে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
শুক্রবার কর্মসূচি ঘোষণার সময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বরিশাল সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, খুলনা সিটি করপোরেশনে দলের মেয়রপ্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী ও মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন, রাজশাহী সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন ও উত্তর সিটি করপোরেশনে মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D