৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১
আইনজীবী ও সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির সহ-দপ্তর মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব।
গত ২৮ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বার ভবনে প্রবেশ করে আইনজীবী ও সাংবাদিকদের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক হামলাসহ তাদের আহত করার ঘটনায় এমন বিবৃতি দিয়েছেন তিনি।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের শাসনামলে দেশব্যাপী চলছে অন্যায়, অবিচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নারকীয় উৎসব। দেশে আইন-কানুনের নূন্যতম চিহ্ন নেই বলেই শুধু বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীরাই আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হচ্ছে না, আইনজীবী ও সাংবাদিকদেরও এই পৈশাচিক হামলা থেকে রেহাই দেওয়া হচ্ছে না। আর এ ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনী সবকিছু দেখেও না দেখার কৌশল অবলম্বন করছে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে সন্ত্রাসীরা আরও বীরদর্পে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশে এক ভয়ানক ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
তিনি বলেন, ‘বর্তমান সরকারের ছত্রছায়ায় এটি একটি ন্যাক্কারজনক ও জঘন্য ঘটনা হিসেবে ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে থাকবে। বিরোধী দল ও মতের মানুষসহ সাধারণ মানুষের আজ কোথাও যে কোনও নিরাপত্তা নেই তা আবারও প্রমাণ করল বর্তমান গণবিরোধী ও জনবিচ্ছিন্ন সরকার। তাই আওয়ামী ভয়াবহ দুঃশাসন থেকে নিস্তার লাভে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D