৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, হাসানুল হক ইনুর গানম্যান কোভিড পজিটিভ হলে তিনি গত মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে জাতীয় সংসদের কোভিড বুথে পরীক্ষা করান। দুপুরে টেস্টের ফলাফল পজিটিভ আসে। তিনি ডাক্তারের পরামর্শে নিশ্চিত হবার জন্য একইদিন একটি বেসরকারি হাসপাতালে কোভিডের দ্বিতীয় টেস্ট করান। দ্বিতীয় টেস্টের ফলাফল নেগেটিভ আসে। চিকিৎসকরা তাকে বাসায় আইসোলেশনে থেকে ৭২ ঘণ্টা পর আবার পরীক্ষা করার পরামর্শ দেন।
আব্দুল্লাহিল কাইয়ূম বলেন, তিনি (ইনু) ডাক্তারের পরামর্শে বাসায় আইসোলেশনে থেকে গত শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হন। পরদিন শনিবার (১৬ জানুয়ারি) তৃতীয়বার কোভিড টেস্ট হয়। ওইদিন রাতে তার তৃতীয় টেস্টের ফলাফল পজিটিভ আসে।
হাসানুল হক ইনু এখন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ডা. মহিউদ্দিন আহমেদের অধীনে চিকিৎসাধীন আছেন জানিয়ে জাসদ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, সিটিস্ক্যানসহ কোভিড সম্পর্কিত রিপোর্টে হাসানুল হক ইনুর কোনো অস্বাভাবিকতা ও জটিলতা পাওয়া যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D