৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১
রাজধানীর এভার কেয়ার (এপোলো) হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী মওদুদ আহমদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আজ ব্যারিস্টার মওদুদ সাহেব আগের চেয়ে অনেকটা সুস্থ। দুপুরে তাকে সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
গত ২৯ ডিসেম্বর অসুস্থ হলে ব্যারিস্টার মওদুদ আহমদকে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তার রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল। প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন। এখন তিনি অনেকটা সুস্থ, দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D