৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সফল অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় তার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়।
তার একান্ত সহকারী মোমিনুর রহমান সুজন জানান, স্যারের (মওদুদ আহমদ) হৃদযন্ত্রের স্থায়ী পেসমেকার বসানো হয়েছে। বিকাল ৩টায় শুরু হয়ে প্রায় ২ ঘণ্টার এই অস্ত্রপচার সফলভাবে সম্পন্ন হয়। তার জ্ঞান আছে, ডাক্তারদের সঙ্গে কথাও বলেছেন। তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেয়া হয়েছে।হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই যন্ত্র বসানো হয়। দেশবাসীর কাছে আশু আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন মওদুদ আহমদের স্ত্রী ও পল্লীকবি জসীমউদদীন মেয়ে হাসনা মওদুদ।
৩০ ডিসেম্বর মওদুদ আহমদের রক্তে হিমোগ্লোবিন কমে গেলে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর দুবার কোভিড-১৯ পরীক্ষা করালে রিপোর্টে নেগেটিভ আসে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, তার শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সার্বক্ষণিক চিকিৎসকের সাথে যোগাযোগ রেখেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D