সামাজিক আন্দোলনেই জঙ্গিবাদ নির্মূল করতে হবে : আইজিপি

প্রকাশিত: ১:৩৮ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০১৬

Manual8 Ad Code

বান্দরবান : জঙ্গি দমনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে হবে।

শনিবার বান্দরবানে মিলনছড়ি পুলিশ রিসোর্টের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

Manual4 Ad Code

এছাড়া অপরিচিত কাউকে সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর অনুরোধ করেন আইজিপি।

Manual5 Ad Code

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সঙ্গে বাংলাদেশের কোনো জঙ্গিগোষ্ঠীর সংশ্লিষ্টতা বা যোগাযোগ আছে কী-না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আরএসওর ব্যাপারে পুলিশের কাছে তেমন কোনো তথ্য নেই। এরপরও বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে আরএসও কোনো যোগাযোগ আছে কী-না তা খতিয়ে দেখা হচ্ছে।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, পার্বত্যাঞ্চলের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রায়ই সময় পুলিশ অভিযান পরিচালনা করে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর নেতৃত্বেও অভিযান অব্যাহত রয়েছে। ভৌগলিকগত কারণে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা কঠিন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, বান্দরবানের পুলিশ সুপার, মিজানুর রহমান, রাঙ্গামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান প্রমুখ।

Manual1 Ad Code
Manual2 Ad Code