গুরুতর অসুস্থ বিএনপি নেতা দিলদার সেলিম হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

গুরুতর অসুস্থ বিএনপি নেতা দিলদার সেলিম হাসপাতালে ভর্তি

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি দিলদার হোসেন সেলিমকে গুরুতর অসুস্থ অবস্থায় নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দলের অপর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন চিকিৎসকদের বরাত দিয়ে জানান, সাবেক এ এমপি কিডনী ও হার্টের জটিলতায় ভুগছেন। তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। তিনি এ বিএনপি নেতার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেছেন।
পারিবারিক সূত্র জানায়, গোয়াইনঘাট-জৈন্তাপুর আসনের সাবেক এমপি দিলদার হোসেন সেলিম সপ্তাহখানেক আগে আমেরিকা থেকে দেশে ফেরেন। এরপর তিনি তার লামাবাজারস্থ বাসায় চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রোববার তাকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট