১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সহযোগী সদস্য মুজিবুর রহমানের বাড়িতে গত ২৬ নভেম্বর রাতে দুর্বৃত্তের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ইমজা’র নেতৃবৃন্দ।
ইমজা’র নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, যথাযথ তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান ইমজার নেতৃবৃন্দ।
তারা বলেন, মাদক ব্যবসায়ী ও হামলাকারী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে সবসময় সোচ্চার ইমজা।
উল্লেখ্য, সাংবাদিক মুজিবুর রহমান ডালিমের বাসায় গত ২৬ নভেম্বর রাত আটটার দিকে একদল মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ সন্ত্রাসী হামলা চালায়। ঘটনার পরপরই রাতে সাংবাদিক মুজিবুর রহমান ডালিম বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় শাহপরান উপশহর এলাকার মাদকের হাটের নিয়ন্ত্রক সুগা রানী তাতীসহ ৭ জনকে আসামি করে মামলা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D