১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০
বিএনপির গণতন্ত্র চর্চার সাফল্য হাওয়া ভবন প্রতিষ্ঠা, যার মধ্য দিয়ে মানুষের অধিকার হরণ ও দুর্নীতি লালন-পালন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, জন্মলগ্ন থেকে বিএনপি গণতন্ত্রের মুখোশ পরে চললেও তাদের নেতাদের মুখচ্ছবিতে জুলুমতন্ত্র ও সুবিধাবাদের প্রতিচ্ছবি বারবার ফুটে ওঠে।
বুধবার (২৫ নভেম্বর) তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব জানান।
আওয়ামী লীগে গণতন্ত্রের চর্চা নেই, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্রহীনতা ও অগণতান্ত্রিক চর্চা যাদের দলগত বৈশিষ্ট্য তাদের মুখে এ কথা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো। বিএনপি ক্ষমতায় থাকাকালীন দলে ও সরকারে তথাকথিত বিএনপি মার্কা গণতন্ত্র চর্চাতো জাতি দেখেছে।’
তিনি বলেন, ‘যাদেরকে ১৯৯৬ সালে জনগণ আন্দোলন করে ক্ষমতা থেকে নামিয়েছে তারা এখন গণতন্ত্রের সবক দিচ্ছে- যা জনগণের সাথে প্রতারণা। বিএনপির গণতন্ত্র হচ্ছে, রাতের বেলায় কারফিউ আর নিজ দলে বছরের পর বছর কমিটি গঠনে ব্যর্থ হওয়া। আবার কমিটি গঠন হলেও তা নিয়ে নিজ দলের অফিসে নিজেরা আগুন দেয়া।’
তিনি বলেন, ‘বিএনপি নেতাদের কথা শুনলে মনে হয়, দেশটা তারা স্বাধীন করেছে আর আওয়ামী লীগ সাইড লাইনে বসে বসে দেখেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমেই এসেছে এদেশের স্বাধীনতা এবং দেশের স্বাধীনতার সুরক্ষা আওয়ামী লীগের হাত ধরেই এসেছে।’
কাদের বলেন, ‘বিএনপি কথায় কথায় বিভিন্ন দূতাবাসে নালিশ করে আর রাতের আঁধারে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। তাদের মুখে দেশের সার্বভৌমত্বের কথা মানায় না। তারা কিভাবে স্বাধীনতা রক্ষা করবে? বিএনপির রাজনীতি এখন জনমুখী নয়, তাদের রাজনীতির মক্কা এখন পদ্মা-মেঘনা-যমুনার তীরের মানুষ নয়। বিএনপি এখন তাকিয়ে থাকে টেমস নদীর তীরের দিকে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D