১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি বহুদলীয় গণতন্ত্রের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে।
রোববার ভার্চুয়ালভাবে কক্সবাজারের পেকুয়ার একতা বাজার থেকে বানৌজা শেখ হাসিনা ঘাঁটি পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের ২৩ কিলোমিটার সড়কের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপি নিজেদের বহুদলীয় গণতন্ত্রের ফেরিওলা দাবি করলেও তা শুধু প্রচারণাতেই সীমাবদ্ধ।’
ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন যথা সময়ে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।
কক্সবাজারের পেকুয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত সভায় কক্সবাজার চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, এমপি সাইমুম সরওয়ার কমল, এমপি আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সড়ক জনপদের অতিরিক্ত প্রকৌশলী আব্দুল ওয়াহিদ, তত্ত্ববধায়ক প্রকৌশলী হাফিজুর রহমান, জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান,সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে তিন হাজার নারী-পুরুষ এতে অংশ নেন।
সূত্র : ইউএনবি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D