১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
নারায়ণগঞ্জ শহরে মসজিদে বিস্ফোরণ ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার এক শোক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমি অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নারায়ণগঞ্জের বিস্ফোরণের ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে এর সাথে কেউ জড়িত থাকলে তার দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
নারায়ণগঞ্জে ঘটনায় মারা যাওয়া শিশুসহ ব্যক্তিদের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সুচিকিৎসা ও সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব।
দেশ পরিচালনায় সরকারের চরম ব্যর্থতার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের অব্যবস্থাপনা ও সুশাসনের অভাবেই দেশের সর্বত্রই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। কোথাও কোনো জবাবদিহিতা নেই বলেই অসাধু মানুষরা অনাচারে লিপ্ত হতে দ্বিধা করছে না। আমরা এমন এক দুঃসময়ে বাস করছি প্রতিদিন মৃত্যুর সংবাদই যেন গণমাধ্যমের একমাত্র সংবাদ শিরোনাম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D