১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০
সাহেদ আহমদ : বানেশ্বরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী লিটন আহমদ ও ব্যবসায়ী তরুন সমাজসেবী লিপন আহমদের ভাগনা মরহুম আব্দুল মোস্তফার স্বরণে ও জন্মদিন উপলক্ষে ২৭ আগস্ট বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নে বানেশ্বরপুর গ্রামের মুতাওয়াল্লী হাজী মোঃ আনা মিয়ার বাড়িতে শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট মুরব্বি ও বানেশ্বরপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লী,মরহুমের নানা হাজী মোঃ আনা মিয়ার সভাপতিত্বে ও বানেশ্বরপুর তাফসিরুল কুরআন মহফিল যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক ও তরুন সমাজসেবী লিপন আহমদের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক এড়ভোকেট সালেহ আহমদ হীরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতলী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী ফয়জুর রহমান বাদল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও বানেশ্বরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ক্যাশিয়ার শাহিন আলী,দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের দপ্তর ও পাঠাগার শরীফ আহমদ, তেতলী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি রিয়াজ মিয়া, জাতীয় শ্রমিকলীগ দক্ষিণ সুরমা উপজেলা সাংগঠনিক আনোয়ার আলী,ময়নুল ইসলাম,তেতলী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আসাদুল ইসলাম লাভলু।উপস্থিত ছিলেন তেতলী ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক রাহাত আহমদ,সৌদিআরব প্রবাসী নাজমুল ইসলাম প্রমুখ। মরহুম ভাগনা আব্দুল মোস্তাফার বিদেহী আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন লিপন আহমদ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D