বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল হক শায়খে গুলগাঁও আর নেই

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬

Manual2 Ad Code

হবিগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল হক শায়খে গুলগাঁও আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

Manual3 Ad Code

শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল ৩টার দিকে মরহুমের গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার গুলগাঁও গ্রামে জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা হারুনুর রশিদ।

শায়খে গুলগাঁও জানাজায় শরিক হওয়ার জন্য দূরদূরান্ত থেকে অগনিত মুসল্লি, আত্মীয়স্বজন, শুভাকাক্সক্ষী, ছাত্র, শিক্ষক, আলেম-উলামাগণ মরহুমের গ্রামের বাড়িতে উপস্থিত। হাজার হাজার মসুল্লিদের ভালোবাসায় সিক্ত শায়খে গুলগাঁও।

Manual5 Ad Code

শায়েস্তাগঞ্জের কুতুবের চক জামিয়া রাশীদিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর আসম আফজল আলী বলেন- ১২, ১৩ ও ১৪ নভেম্বর কুতুবের চক ঈদগাহে তিনদিনে তাফসীরের প্রথম দিনে মাওলানা আব্দুল হক শায়খে গুলগাঁও ওয়াজের দাওয়াত রেখেছিলেন। এই মর্মে পোস্টার ও লিফলেটে হুজুরের নাম ও বিষয় দেয়া হয়েছিল।

Manual2 Ad Code

এতে শোক প্রকাশ করেছেন- উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ ফুল মিয়া, অ্যাড. মোস্তাক আহমেদ, মুরুব্বী আব্দুল মজিদ, মেম্বার আফরোজ আলী তালুকদার, সাবেক মেম্বার কাজল মিয়া সাংবাদিক মো. মামুন চৌধুরী, নূর উদ্দিন সুমন প্রমুখ।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code