টিউলিপের আমন্ত্রণে ব্রিটিশ পার্লামেন্টে রুনা লায়লা

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৬

Manual8 Ad Code

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের আমন্ত্রণে লন্ডনের হাউজ অব কমন্স ঘুরে দেখলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা।

তিনি সোমবার মেয়ে, মেয়ের জামাই ও দুই নাতিকে নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে গেলে পার্লামেন্টের শ্যাডো মিনিস্টার ফর আর্লি ইয়ার্স এডুকেশন টিউলিপ সিদ্দিক তাদের স্বাগত জানান।

হ্যামস্টেড ও কিলবার্ন আসনের এমপি টিউলিপের মা বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানাও এ সময় উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

টিউলিপ বলেন, বাংলাদেশের জনপ্রিয় এ শিল্পীর বিশ্বব্যাপী কোটি কোটি ভক্ত আছে, গত অর্ধশতক ধরে সংগীত পরিবেশন করে তিনি তাদের ভালোবাসা অর্জন করেছেন।

Manual1 Ad Code

পার্লামেন্ট ঘুরে দেখার সময় রুনা লায়লার সঙ্গে ব্রিটিশ পার্লামেন্টের বাঙালি এমপি রূপা হক, হাউজ অব লর্ডসের বাঙালি সদস্য ব্যারোনেস মঞ্জিলা পলা উদ্দিন, ব্রিটিশ এমপি স্টিফেন টিমস, জিম ফিৎজপ্যাট্রিক, ওয়েস স্ট্রিটিং, ক্যাথরিন ওয়েস্ট ও বীরেন্দ্র শর্মার সাক্ষাত হয় এবং তারা ছবি তোলেন বলে টিউলিপ জানান।

Manual3 Ad Code

বাংলাদেশের সংগীত জগতের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা বেশ কিছুদিন ধরেই লন্ডনে আছেন। সংগীত জগতে ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রবাসীদের আমন্ত্রণে গত ২৪ সেপ্টেম্বর লন্ডনের এক অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকের সামনে গান পরিবেশন করেন তিনি।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code