সন্ত্রাস দমনে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান শেখ হাসিনার

প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৬

Manual3 Ad Code

সন্ত্রাস ও জঙ্গিবাদকে পরাজিত করতে বিমসটেকভুক্ত সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার ভারতের গোয়ায় বিমসটেকের সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

Manual2 Ad Code

তিন বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ মোকাবেলায় বিমসটেকের মধ্যে সহযোগিতা জোরদারে আমরা সক্ষম হবো।’

বিমসেটক অঞ্চলের মানুষের জীবন ও জীবনযাত্রার মানোন্ননে ‘আঞ্চলিক প্রকল্প’ তৈরির প্রস্তাব দিয়ে এ জোটের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘এতে বিমসটেক যেমন জনগণের সঙ্গে আরো সম্পৃক্ত হবে, সংগঠন আরো স্থিতিশীল ও দৃশ্যমান হবে।’

Manual8 Ad Code

বিমসটেককে আরো কার্যকর ও ফলপ্রসূ করতে নেতাদের প্রত্যাশার পুনর্মূল্যায়নের সময় এসেছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। আগামী পাঁচ বছরে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, আঞ্চলিক সংযোগ ও সন্ত্রাসবাদ প্রতিরোধের মতো প্রধান ক্ষেত্রগুলোতে নজর দিতে বিমসটেক নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

Manual6 Ad Code

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলোতে নিয়মিত মন্ত্রী পর্যায়ের বৈঠক হলে তাতে কাজে গতি আসবে।

Manual5 Ad Code

সড়কপথে যোগাযোগ বাড়াতে বিমসটেক ওয়ার্কিং গ্রুপ ইতোমধ্যে  আলোচনা শুরু করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সংযোগ বাড়াতে আমরা এখন উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি করার কথা বিবেচনা করতে পারি। এখন আমরা চাই, উন্নততর উপ-আঞ্চলিক গ্রিড সংযোগ এবং জ্বালানি বাণিজ্যের বিষয়ে সমঝোতা চুক্তি ও তার বাস্তবায়ন দ্রুততর হবে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code