২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, জুলাই ২২, ২০১৬
ভালো আছেন ‘মিস্টার বিন’ ওরফে ব্রিটিশ কমেডিয়ান রোয়ান অ্যাটকিনসন। গত মঙ্গলবার এই অভিনেতার মৃত্যুর ভুয়ো খবরে উত্তাল সোশ্যাল মিডিয়া। বিবিসি-র একটি লোগো দেয়া রোয়ানের একটি ছবি টুইটার এবং ফেসবুকে ভাইরাল হয়ে যায়। সেখানে লেখা ছিল আত্মহত্যা করেছেন রোয়ান। শোকবার্তার বন্যা বয়ে যায়। কান্নাকাটি শুরু করে দেন ভক্তরা।
Manual2 Ad Codeতবে কিছু ক্ষণের মধ্যেই খবরটা যে ভুল তা চাউর হয়ে যায়। এর পর রোয়ানের অনুরাগীরা ওয়েব ওয়ার্ল্ডে ক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত টুইটারেই জানা যায়, রোয়ান ভাল আছেন।
এর আগে ২০১২ সালে রোয়ানের মৃত্যুর ভুয়ো খবর একবার চাউর হয়েছিল। সে সময় একটি গাড়ি দুর্ঘটনায় পড়েছিলেন অভিনেতা। সব মিলিয়ে ‘মিস্টার বিন’-এর সুস্থ থাকার খবর স্বস্তি এনে দিয়েছে অনুরাগীদের।
Manual8 Ad Codeএই ছবিটি দিয়েই ভুয়ো খবর ছড়ায়। ছবি : ফেসবুকের সৌজন্য
Manual3 Ad Code

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D