২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৬
জাতীয় শ্রমিকলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেটে জেলা ও মহানগর শ্রমিকলীগের উদ্যোগে নগরীতে বর্নাঢ্য র্যালী বের করা হয়। বুধবার সকালে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সমাবেশ অনুস্টিত হয়।
র্যালী পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে জাতীয় শ্রমিকলীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে অধ্যবদি শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে জাতীয় শ্রমিকলীগ, এবং জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলস কাজ করে যাচ্ছে শ্রমিকলীগ। বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে বঙ্গবন্ধু সব সময় সোচ্চার ছিলেন এবং শ্রমিকদের উন্নয়নে তিনি সব সময় পাশে ছিলেন। বঙ্গবুন্ধর হাতে গড়া সংগঠন শ্রমিকলীগ। এই শ্রমিকরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
র্যালীতে অংশগ্রহন করেন সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আব্দুল মতিন ভূইয়া, সহ সভাপতি আব্দুল জলিল, আব্দুস সাত্তার, আব্দুল ওয়াদুদ, আজিজুর রহমান, সম্পাদক মন্ডলির সদস্য শাহ আলম সুরুক, মিজানুর রহমান, নুর এ আলম, সদর উপজেলা সভাপতি মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক মো: ফয়ছল মাহমুদ, জেলা কোষাধক্ষ্য এ কে এম আনোয়ার হুসেন, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি মুফাকারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সহ সভাপতি বখতিয়ার আহমেদ, খালেদ আহমদ চৌধুরী, কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর ইয়াকুব আলী দুলাল, যুগ্ম সম্পাদক শাহ নুর আলী, জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আদনান খান হেলাল, জেলা রিক্স্রসা শ্রমিকলীগের সভাপতি মুজিবুর রহমান, টিএনটি ফিডিএ সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন, দক্ষিণ সুরমা শ্রমিক লীগের সিনিয়র সহ সভাপতি ইসাক আলী, সিলেট মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, নাজমুল আলম রোমেন, ফরহাদ হোসেন, সদস্য সচিব জাকারিয়া আহমদ টিপু, সদস্য শাহ আলম, আফিফুর রহমান আফিফ, জালাল উদ্দিন, আতিয়ার রহমান, কুনু মিয়া, শাহীন আহমদ, আব্দুর রহমান কাঞ্চন, আব্দুল মান্নান, কয়েস আহমদ, মুন্না আহমদ, জহিরুল ইসলাম, সাকিল তালুকদার, শেখ সেলিম, রিপন হাওলাদার, ফাহিম আহমদ চৌধুরী, মাসুদ করিম জুয়েল, আব্দুল মালেক তালুকদার, মো: শফিউল ইসলাম, আজাদুল ইসলাম, খলিল আহমদ, আলম উলাহ, আব্দুল হামিদ, মুহিবুর রহমান চৌধুরী, আবু তাহের, আব্দুল জলিল, জাহাঙ্গীর খান, শাহাদত হোসেন, সুমন আহমদ প্রমুখ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুলাল আহমদ, সালেহ আহমদ, মুজিবুর রহমান, রফিকুল আতিক, আব্দুল জলিল, মাসুক আহমদ, সারু মিয়া, মো: সমশের আলী, মো: সোহেল মিয়া, শহিদুল আলম, মোস্তাক খান, আব্দুল ওহাইদ, মাসুম আহমদ, এ কে এম নাইম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আসকির মিয়া, খলিলুর রহমান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D