প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে তারেকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে তারেকের বিরুদ্ধে মামলা

Manual5 Ad Code

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১১ জনকে আসামি করা হয়।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে মামলাটি দায়ের করা হয়। হত্যার হুমকির মামলাটি দায়ের করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। তিনি নিজে সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

বাদীর জবানবন্দি গ্রহণের পর নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানিয়েছেন বিচারক।

মামলার অপর ১০ আসামি হলেন— ঢাকা মহানগর উত্তর কমিটির ভাইস চেয়ারম্যান রবিউল আউয়াল সোহেল, জামায়াত নেতা মো. আফজাল হোসেন, মো. মুজিবুর রহমান, মো. আব্দুল করিম, হাফেজ মো. দিদারুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. আব্দুল হালীম, মো. সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ ও মো. মজিবুর রহমান শেকু।

Manual8 Ad Code

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গেল বছরের ২৭ ডিসেম্বর আসামিরা বাদীর বাসার ঠিকানা সংগ্রহ করতে মিরপুর ১ নম্বরের মুক্তিপ্লাজার অফিসে যান। সেখানে বাদী না থাকায় তার অফিস স্টাফদের কাছে তার বাসার ঠিকানা চান। পরে বলে যান যে- খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যত মামলা আছে, আগামী ৭ দিনের মধ্যে সব মামলা প্রত্যাহার করে নিতে হবে; নাহলে বোমা মেরে বাড়ি উড়িয়ে দেওয়া হবে।

Manual5 Ad Code

এজাহারে আরও বলা হয়, এরা সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুণ্ডাবাহিনী। তারেক লন্ডনে বসে এদের নির্দেশ দিয়েছেন বাদী ও শেখ হাসিনাকে হত্যা করার জন্য। তাই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রার্থনা করছি।

Manual4 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code