মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৬

Manual4 Ad Code

২০১৬-১৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

Manual4 Ad Code

সোমবার বিকালে এ ফল প্রকাশ করা হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা (পিআরও) পরীক্ষিত চৌধুরী এ তথ্য জানান। এর মধ্যেই পরীক্ষার্থীরা মোবাইল থেকে এসএমএস করে ফল জানা শুরু করেছে বলে তিনি জানান।

Manual3 Ad Code

এছাড়াও বিস্তারিত ফল স্বাস্থ্য অধিদপ্তরের (www.dghs.gov.bd) ওয়েব সাইটে পাওয়া যাবে।

Manual8 Ad Code

গত ৭ অক্টোবর শুক্রবার সারা দেশের ২৩টি পরীক্ষাকেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দেশের ২৯টি সরকারি মেডিকেল কলেজে তিন হাজার ১৬২, ৫৬টি বেসরকারি মেডিকেলে পাঁচ হাজার ৩২৫, নয়টি সরকারি ডেন্টাল কলেজে ৫৩২ ও ২৩টি বেসরকারি ডেন্টাল কলেজে এক হাজার ২৮০টি আসন রয়েছে। এ বছর এই ১০ হাজার ২৯৯টি আসনের বিপরীতে ৬৯ হাজার ৪৭৭ জন পরীক্ষায় অংশ নেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code