১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৯
আওয়ামী লীগ পেঁয়াজ ছাড়া রান্না করে খেতে পারলেও দেশের মানুষ পেঁয়াজ দিয়ে রান্না করে খায়। গণভবনে পেঁয়াজ ছাড়া রান্না করে খাওয়া হয়, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। প্রধানমন্ত্রী এ ধরণের মিথ্যা কথা বলে জাতিকে উপহাস করেছেন।’
সোমবার বিকেলে নগরীর রেজিস্ট্রার মাঠে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত সমাবেশে বিএনপি নেতারা এ কথা বলেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেটে এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে জেলা বিএনপি।
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে বক্তারা আরও বলেন, ‘কেবল পেঁয়াজ নয়, পেঁয়াজের সঙ্গে চাল সহ নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্য মূল্যও পাল্লা দিয়ে বাড়ছে। সরকারের সিন্ডিকেটে কারনে পেঁয়াজের মতোই চালও জনগণকে বাড়তি দামে কিনতে হচ্ছে। যে যেভাবে পারছে সাধারণ মানুষের টাকা লুটে নিচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারেনা
বক্তারা সরকারের বিরুদ্ধে সবাইকে গর্জে উঠার আহ্বান জানান। একই সাথে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দেয়া সাজা বাতিল ও মিথ্যা মামলা সমূহ প্রত্যাহার এবং এম ইলিয়াস আলীসহ গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়ছলের পরিচালনায় এবং বিএনপি নেতা আকবর আলীর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাজহারুল ইসলাম ডালিম, আবুল কাশেম, শামীম আহমদ ও আহমেদুর রহমান চৌধুরী মিলু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি একেএম তারেক কালাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D