১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯
পেশাগত কাজে সঠিক দায়িত্ব পালনের জন্য সিলেট মহানগরের বিভিন্ন থানায় কর্মরত ৭ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেছে মহানগর পুলিশ। বুধবার দুপুরে মহানগর পুলিশের মাসিক অপরাধ সভায় এ পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।
মামলার লুণ্ঠিত মালামাল উদ্ধার, ডাকাতদের গ্রেফতার ছাড়াও গ্রেফতারী পরোয়ানা তামিল, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল ও জরিমানা আদায়, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার ইত্যাদি সংক্রান্তে ভাল কাজের জন্য পুরস্কৃত হওয়া পুলিশ সদস্যরা হলেন- কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন দাস, শাহপরাণ (রহ.) থানার উপ-পরিদর্শক (এসআই) রিপটন পুরকায়স্থ, ট্রাফিক বিভাগের সার্জেন্ট নুরে আলম সিদ্দিকি, মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহাবুর আলম মন্ডল, এসএমপি কোর্টের এএসআই রাজীব রায়, বিমানবন্দর থানার এএসআই এস.এম লুৎফর রহমান ও দক্ষিণ সুরমা থানার এএসআই সুবীর চন্দ্র দেব।
এতে উপস্থিত ছিলেন এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, পিবিআই সিলেট এর পুলিশ সুপার হুমায়ন কবির, অতি. উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা, সকল থানার অতি. উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জগণসহ হাইওয়ে পুলিশ, ট্যুারিস্ট পুলিশ, ইমিগ্রেশন পুলিশ, রেলওয়ে পুলিশ ও সি.আই.ডি সিলেট এর প্রতিনিধিবৃন্দ।
সভায় সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং জনবান্ধব পুলিশি সেবা প্রদান, নগরবাসীর যাতে সর্বোচ্চ পুলিশি সেবা নিশ্চিত করণ এবং জনগন যেন হয়রানীর স্বীকার না হন সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন বিষয়ে আরও প্রচার-প্রচারণা চালানোর জন্য এসএমপি’র ট্রাফিক বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়।
পাশাপাশি শহরের চুরি-ছিনতাই-ডাকাতি প্রতিরোধের জন্য পুলিশের টহল বৃদ্ধি, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা এবং যানযট নিরসনে ট্রাফিক পুলিশকে আরো তৎপর থাকা ও সকল মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধানের জন্য জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে এসএমপির মাসিক কল্যান সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়া । তিনি পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে সকলকে সেবার মনমানসিকতা নিয়ে আরো ভালোভাবে কাজ করার জন্য সকলেন প্রতি নির্দেশনাও দেন।
পুলিশ লাইন্সে অনুষ্ঠিতব্য কল্যাণ সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল পদবীর অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। পরে পুলিশ চ্যাম্পিয়নশিপ-২০১৯ এর বেসবল/ পেসাপালো ও ডিউবল খেলায় এসএমপি’র বিজয়ী (নারী ও পুরুষ) টিমের অর্জিত ট্রফি পুলিশ কমিশনারের হাতে তুলে দেওয়া হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D