১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০১৯
সিলেটের সকাল রিপোর্ট\ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট পদার্পণের শতবার্ষিকী স্মরণীয় করে রাখতে সিলেটে আয়োজিত চারদিনব্যাপী রবীন্দ্রনাথ স্মরণোৎসবের পর্দা নামবে আজ। সমাপনী দিনে আজ সন্ধ্যা ৭টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্বরণোৎসব পর্ষদ এর আহবায়ক, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সমাপনী দিনে আজ সিলেট স্টেডিয়ামে আয়োজ করা হয়েছে নানা অনুষ্ঠানমালার। এর মধ্যে রয়েছেন সম্মেলক আবৃত্তি ও সংগীত, আলোচনা পর্ব, দলীয় নৃত্য, আসাদুজ্জামান নূর ও মেধা বন্দোপাধ্যায়ের একক আবৃত্তি এবং ভারতের পদ্মশ্রী পূর্ণদাস বাউল, বাংলাদেশেরর রেজওয়ানা চৌধুরী বন্যা, ভারতের অগ্নিভ বন্দোপাধ্যায়, বাংলাদেশের লাইসা আহমদ লিসা, ড. অনুপম কুমার পাল ও অসীম দত্তসহ অন্যান্য শিল্পীর একক সঙ্গীত। সমাপনী দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, এ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অনিবার্য কারণে তাঁর সফরসুুচী বাতিল হওয়ায় অবশেষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটবাসীর সঙ্গে ঐতিহাসিক এ উৎসবে যোগ দিতে যাচ্ছেন তিনি।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর থেকে ‘সিলেটে রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসব (১৯১৯-২০১৯)’ –এর চারদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা শুরু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D