১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৯
‘সিলেটে রবীন্দ্রনাথ ১৯১৯’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান বুধবার সম্পন্ন হয়েছে। সন্ধ্যা ৭টায় পূর্ব জিন্দাবাজারস্থ বাতিঘর সিলেটে রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বই প্রকাশনা অনুষ্ঠানের সূচনা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বক্তব্যে তিনি বলেন, ‘লেখক গবেষণায় অত্যন্ত পারদর্শী। তাই বইয়ের জন্য রবীন্দ্রনাথের জীবনের ১৯১৯ সালকে বেঁচে নিয়েছেন। এই সালে সিলেটে আসা ছাড়াও রবীন্দ্রনাথের জীবনে অনেক উল্লেখ্যযোগ্য ঘটনা ঘটেছে। রবীন্দ্রনাথ সিলেটে আসায় আমরা সমৃদ্ধ হয়েছি।’
বইয়ের লেখা ও লেখার পেছনের গল্প নিয়ে স্মৃতিচারণ করেন বইয়ের লেখক রবীন্দ্রগবেষক উষারঞ্জন ভট্টাচার্য। এছাড়াও ‘সিলেটে রবীন্দ্রনাথ ১৯১৯’ বইয়ের বিভিন্ন লেখার বিশ্লেষণ করেন অধ্যাপক গোলাম মোস্তাফা এবং কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম। কবি প্রণব কান্তি দেবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ।
কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম বলেন, এই বই পড়ে রবীন্দ্রনাথ সম্পর্কে ১০০ বছর আগের ইতিহাস জানা যাবে। সিলেট এসে কী করেছিলেন তা সম্পর্কে লেখা আছে এই বইয়ে। উনি তাৎক্ষনিক ভাবে বইটি লিখেছিলেন। লেখকে ধন্যবাদ জানাচ্ছি।
অধ্যাপক গোলাম মোস্তাফা বলেন, এই বই লিখে তিনি রবীন্দ্রনাথ যে সিলেটে এসেছিলেন সেটা মনে করে দিয়েছেন। একজন গবেষকের প্রধান কাজ হচ্ছে তথ্য উদঘাটন করা এবং সুন্দর করে উপস্থাপন করে তোলা পাঠকদের কাছে। এক্ষেত্রে লেখক সফল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D