১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯
ডেস্ক :: সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা সোমবার (৪ নভেম্বর) জিন্দাবাজার পয়েন্ট ঈশা ম্যানশনন্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সম্পন্ন হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জহুরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি এম এ মালেক, সহ-সভাপতি এম এ রউফ, সহ-সাধারণ সম্পাদক শেখ খালিদুর রহমান সাঈদ, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম তুহিন, দফতর সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার-প্রকাশনা সম্পাদক জাবেদ এমরান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডাঃ বাপ্পি চৌধুরী।
উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী সদস্য জাবেদুল ইসলাম দিদার, শাহরিয়ার চৌধুরী সাব্বির, সদস্য সাইফুল ইসলাম, ফজলুল ইসলাম, জে আই মুরাদ, আবু মোহাম্মদ খালেদ প্রমুখ।
সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল সংবাদ পরিবেশন না করার বিষয়ে সবার একমত পোষণ, নতুন সদস্য আহবান, পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ গঠন ও নতুন কমিটির অভিষেক করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D