১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৯
আগামী বছরের জানুয়ারি থেকে দেশের ফ্রিল্যান্সারদের রেজিস্ট্রেশনের আওতায় আনার কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।
তিনি বলেন, “এ বছর শুধু মাত্র ফ্রিলান্সিং থেকে ১ বিলিয়ন ডলার আয় হবে। আর ফ্রিল্যান্সারদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হলে বিদেশী গ্রাহকদের সাথে ব্যাংকিং লেনদেন আরও সহজতর হবে।”
বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে “শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের এক দশক” উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটি এ সভার আয়োজন করে।
আয়োজক কমিটির সদস্য সচিব মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে বক্তব্যে তিনি আরও বলেন, “দেশে প্রযুক্তি খাতে অনেক এগিয়েছে। দেশের প্রায় আড়াই হাজার ইউনিয়নে ফাইবার অপটিক’র মাধ্যমে ইন্টারনেট সুবিধা চালু হয়েছে। একই সাথে দেশের প্রত্যেকটি প্রাইমারী স্কুল, হাই স্কুল, কলেজেও ফাইবার অপটিক সংযোগ চালু করা হবে বলেও জানান তিনি।
আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মাজহারুল ইসলাম মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স সভাপতি খায়রুল হুদা চপল, মৌলভীবাজার চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি: মো কামাল হোসেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম।
সভায় বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, কাউন্সিলর সহ প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D