আমিন উদ্দিন আহমদ “হিউম্যান রাইটস পিস এওয়ার্ড” এ ভূষিত

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৯

আমিন উদ্দিন আহমদ “হিউম্যান রাইটস পিস এওয়ার্ড” এ ভূষিত

সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সারাদেশ থেকে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে “হিউম্যান রাইটস পিস এওয়ার্ড ২০১৯” প্রদান করা হয়। সংগঠক ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সিলেটস্থ কুশিয়ারা যুব কল্যাণ পরিষদের সভাপতি ও সিলেট লায়ন্স ফাউন্ডেশনের জয়েন্ট ট্রেজারার, যুব সংগঠক আমিন উদ্দিন আহমদকে এই পুরস্কারে ভূষিত করে ঢাকাস্থ ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস মানবাধিকার সংগঠনের গঠিত জুরিবোর্ড। ইতিমধ্যে আমিন উদ্দিন আহমদ সমাজসেবা ও সংগঠক হিসেবে একাধিক পুরুষ্কার লাভ করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো ২০১২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক শ্রেষ্ঠ যুব সংঠক পুরুষ্কার লাভ। গতকাল জাতিসংঘ দিবস উপলক্ষে ঢাকার হোটেল অরনেট ইন্টারন্যাশনাল-এর কনফারেন্স হলে সন্ধ্যা ৬ টায় উক্ত এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি মীর হাসমত আলী, প্রধান আলোচক বাংলাদেশ সরকারের সাবেক সচিব, রাষ্ট্রদূত ও বিশিষ্ট কলামিস্ট ওয়ালীউর রহমান এবং বিশেষ অতিথি বাংলাদেশ সরকারের অর্থ-মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন আমিন উদ্দিন আহমদের হাতে এওয়ার্ড ও সার্টিফিকেট তুলে দেন । অনুষ্ঠান শেষে এওয়ার্ড প্রাপ্তদের সম্মানে ডিনারপার্টি আয়োজন করা হয়ে ছিল।