১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৯
চালু হওয়ার দেড় বছরের মাথায় বাংলাদেশ বিমানের সিলেট-দুবাই সরাসরি ফ্লাইট বন্ধ হয়ে গেছে। মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে ২০১৮ সালের ২৬শে মার্চ সিলেট-দুবাই সরাসরি ফ্লাইট চালু করে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এরপর গত ২৫ অক্টোবর থেকে এ ফ্লাইটটি বন্ধ হয়ে গেছে বলে নাম প্রকাশ না করার শর্তে বিমানের একটি সূত্র জানিয়েছে।
ওই সূত্র জানায়, বর্তমানে ওসমানী বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারণ কাজ চলছে। দুবাইয়ে ফ্লাইট ডিপারচারের সময় রানওয়ের কাজ বন্ধ রাখতে হয়। এ কারণে আপাতত ফ্লাইটটি বন্ধ রাখা হয়েছে বলে জানায় ওই সূত্র।
আটাব সিলেট-এর সভাপতি আব্দুল জব্বার জলিলও দুবাই-সিলেট সরাসরি ফ্লাইট বন্ধ হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এ অবস্থায় এপ্রিলে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি নিয়ে আমরা সন্দিহান আছি। তিনি এও বলেন, এপ্রিলে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু না হলে আমরা আন্দোলন গড়ে তুলব।
২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি দুবাই থেকে ১৪০ জন যাত্রী নিয়ে ওসমানীর রানওয়ে স্পর্শ করে ফ্লাই দুবাই’র একটি উড়োজাহাজ। কিছুদিন পর এ ফ্লাইটটি বন্ধ হয়ে যায়। এর আগে ২০১৫ সালের ১ মে ফ্লাই দুবাইয়ের একটি আন্তর্জাতিক ফ্লাইট ওসমানী বিমানবন্দরে অবতরণ করলেও গ্রাউন্ড হ্যান্ডলিং সংক্রান্ত জটিলতার কারণে ওইদিনের পর আর কোন ফ্লাইট অপারেট করা সম্ভব হয়নি।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ওসমানী বিমাবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়। এ ঘোষণার পর এখান থেকে কয়েকটি সরাসরি ফ্লাইটও অপারেট হয়। এরই মধ্যে ওসমানী বিমানবন্দরে রিফুয়েলিং স্টেশন নির্মিত হয়েছে। রিফুয়েলিং স্টেশন নির্মিত হওয়ার পর এখান থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইটের চলাচল শুরু হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D