১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯
২৯ অক্টোবর ২০১৯, মঙ্গলবার : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে সুগভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ দেশনেত্রী গুরুতর অসুস্থ। কিন্তু সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে নিয়ে মিথ্যাচার করছে। সরকারের প্রতিহিংসামুলক মনোভাবের কারনে আদালতের মাধ্যমে দেশনেত্রীর মুক্তি সম্ভব নয়। কঠোর আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের মা কে মুক্ত করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপির পক্ষ থেকে দলের সকল পর্যায়ে দল পুনর্গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগি সংগঠন গুলোকে সক্রিয় করার কাজ চলছে। সিলেট জেলা বিএনপির আসন্ন কাউন্সিলকে সফল ও সার্থক করে তোলার জন্য কেন্দ্রীয় নির্দেশনার আলোকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তৃনমুল নেতাকর্মীরা দলের প্রাণ তাই বিএনপি তৃনমূল থেকে দল পুনর্গঠনের কাজ শুরু করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বিএনপিকে অতীতের যে কোন সময়ের তুলনায় শক্তিশালী করে তোলা হচ্ছে। অচিরেই জাতি এর সুফল ভোগ করবে। কঠোর আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার ঘোষনা আসলে সকল স্তরের নেতাকর্মীদের ময়দানে ঝাপিঁয়ে পড়তে হবে।
তিনি গতকাল মঙ্গলবার সিলেট জেলা বিএনপির আহŸায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহবায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীমের পরিচালনায় নগরীর মেন্দিবাগ সংলগ্ন একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় আহয়ক কবামিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসীনা রুশদীর লুনা, আলহাজ¦ এম. এ হক ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট আব্দুল গাফফার, আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন, মঈনুল হক চৌধুরী, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, শাহজামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, নাজিম উদ্দিন লস্কর, সিদ্দিকুর রহমান পাপলু, মাজহারুল ইসলাম ডালিম, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ ও আহমেদুর রহমান চৌধুরী মিলু প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D