১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯
নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুকিহ্রাস করি’- এ স্লোগানে সারাদেশে ন্যায় বিভাগীয় নগরী সিলেটেও পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষ্যে সিলেটের জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হওয়া র্যালি বিভিন্ন সড়ক ঘুরে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসলাম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিচালক মজিবুর রহমান চৌধুরী, সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ।
এছাড়া জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা মো. নুরুন্নবী মজুমদার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্মদ হিরন সহ সিলেটের বিভাগীয় অন্যান্য কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর পরিচালনায় একটি অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। দুর্যোগের উপর চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D