১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৯
১৪ অক্টোবর ২০১৯, সোমবার : সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, মুখে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বলে ক্ষমতাসীন আওয়ামী সরকার জাতির সাথে প্রতারণা করছে। ক্ষমতা কুক্ষিগত রাখতে একদিকে তারা দেশের অভ্যন্তরে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করছে অপরদিকে দেশের স্বার্থ জলাঞ্জলী দিয়ে একের পর এক দেশবিরোধী চুক্তি করে যাচ্ছে। ভারতের সাথে দেশের স্বার্থ চুক্তির বিরোধিতা করে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় সরকার দলীয় সন্ত্রাসীরা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে।
বক্তারা আরো বলেন, সরকারের আস্কারা পেয়ে ছাত্রলীগ-যুবলীগ দেশকে সন্ত্রাস, মদ ও জুয়ার নিরাপদ অভয়ারণ্যে পরিনত করেছে। সরকারের কর্তাব্যক্তিরা শেয়ারবাজার, ব্যাংক, বীমা সর্বত্র লুটেপুটে খাচ্ছে। সরকারের যোগসাজসে কতিপয় আমলা দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিনত করেছেন। পথের কাটা ভেবেই সরকার পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রামী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। শুধু তাই নয়, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রীর মুক্তি নিয়েও সরকার টালবাহানা করছে। তারেক রহমানকে রাজনীতির ময়দান থেকে মাইনাস করতে তাঁর বিরুদ্ধেও ফরমায়েসী সাজা ও ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এসব করে ফ্যাসিবাদী সরকারের শেষ রক্ষা হবেনা। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, ভারতের সাথে সম্পাদিত দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল করতে হবে, বুয়েট ছাত্র আবরার হত্যার আসামীদের দৃষ্টান্তমুলক শাস্থি নিশ্চিত করতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েসী সাজা বাতিল ও ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা সমুহ প্রত্যাহার করতে হবে।
রবিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দেশের স্বার্থ বিরোধী চুক্তি বাতিলের দাবীতে এবং বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে সিলেট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও আব্দুল আহাদ খান জামালের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ ।
সভাপতির বক্তব্যে কামরুল হুদা জায়গীরদার বলেন, দেশের স্বার্থ বিরোধী চুক্তির বিরোধিতা করে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পৈশাচিক কায়দায় পিটিয়ে হত্যা আওয়ামীলীগের ফ্যাসিবাদী ও হিংস্র রাজনীতির নগ্ন বহিঃপ্রকাশ। সরকার আবরার হত্যায় জড়িতদের গ্রেফতার করেছে কিন্তু দেশবিরোধী যে চুক্তির বিরোধিতার কারণে আবরার শহীদ হয়েছে সেই চুক্তি বাতিল করেনি। আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে ঝাপিঁয়ে পড়তে হবে। কোন টালবাহানা না করে বেগম খালেদা জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিন, তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েসী সাজা বাতিল ও মিথ্যা মামলা সমুহ প্রত্যাহার করুন। সিলেটের এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিন।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D