গুলশান হামলা মামলা থেকে তাহমিদকে অব্যাহতি

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬

Manual7 Ad Code

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে অব্যাহতি দিয়েছে আদালত।

Manual2 Ad Code

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নূর নবী তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা থেকে অব্যাহতি দেয়া হয়। আদালতের ডিসি (প্রসিকিউশন) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে তাহমিদ গুলশান হামলায় জড়িত নয় মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন পুলিশের কাউন্টার টেরিরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

Manual6 Ad Code

চলতি বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। যৌথ বাহিনী অভিযান চালিয়ে সেখান থেকে ১৩ জনকে জীবিত উদ্ধার করে। অভিযানে এক সন্দেহভাজনসহ ৫ জঙ্গি নিহত হয়। এ ঘটনার পর গত ৩ আগস্ট রাতে গুলশান থানা এলাকা থেকে তাহমিদকে আটক করা হয়। প্রথমে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।

Manual2 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code