প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ বিকাল ৪টায়

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২, ২০১৬

Manual5 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র ও কানাডা সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ রবিবার বিকাল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঈদুল আজহার পরদিন ঢাকা ছাড়েন শেখ হাসিনা। ১৭ দিনের সফর শেষে শুক্রবার বিকালে তিনি দেশে ফেরেন।

Manual5 Ad Code

এই সফরে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সরকারপ্রধান।

Manual5 Ad Code

এর আগেও বিদেশ সফরের পর বিভিন্ন সময় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। সেখানে বিদেশ সফরের বাইরেও দেশের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

সুন্দরবনের কাছে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে আন্দোলন ও পক্ষে-বিপক্ষে চলমান বিতর্কের মধ্যে সর্বশেষ গত ২৬ অগাস্ট তিনি গণমাধ্যমের সামনে আসেন।

Manual7 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code