২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন বলেন, বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ বন্ধ করা হলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাতদিনে মুক্তি পাবেন। গতকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী দল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ১নং হলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন বলেন, দেশের গণতন্ত্র আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তিনি আরো বলেন, একটা প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে যে পার্লামেন্ট গঠন করেছে এই পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তিনি আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াই করার আহ্বান জানান।
সংগঠনের আহ্বায়ক জুলফিকার আলী জুনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি এ বি এম ওয়ালিউর রহমান খান, আইনজীবী শওকতুল হক, মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক আইনজীবী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব এম আমিনুল ইসলাম মুনির ও প্রধান সমন্বয়কারী হেমায়েত উদ্দিন বাদশা। ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D