১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, মে ১৩, ২০১৯
একবার-দুবার নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এখন পর্যন্ত আট-নয়বার মেরে ফেলা হয়েছে বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানকে! বর্ষীয়ান এ অভিনেতার মৃত্যুর যে সংবাদ সর্বশেষ শনিবার ছড়িয়ে পড়েছিল, তা ডাহা মিথ্যা।
এমন খবরে বিরক্ত পরিবারের সদস্যরা, হয়েছেন হতাশও। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর পুরান ঢাকায় গে-ারিয়ার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামান। তিনি বেঁচে আছেন, পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নিচ্ছেন। ডাক দিলে উত্তর দিচ্ছেন। হাসছেন, কাঁদছেন। চিকিৎসকরা তাকে নিয়ে এখনো আশাবাদী।
তবে এটাও বলেছেন, ‘বিপদ এখনো কেটে যায়নি। যে কোনো সময়, যে কোনো কিছু ঘটতে পারে।’ গতকাল হাসপাতালের চিকিৎসক মতিউল ইসলাম এবং এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান জানান সর্বশেষ অবস্থা। আক্ষেপ নিয়ে রুনি জামান বলেন, ‘আগের তুলনায় সুস্থ হলেও কাল রাত থেকে মানুষের যন্ত্রণায় আমরা ঘুমাতে পারিনি।
কে বা কারা আবারও ওনাকে মেরে ফেলছেন। সারারাত মানুষ খবর নিয়েছে। এমন খবর কে ছড়ায়, তাকে দেখার খুব ইচ্ছা। তার কী ক্ষতি আমরা করেছি।’ গত বছরের জুনে একটি বেসরকারি টেলিভিশনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এটিএম শামসুজ্জামানের মৃত্যুর খবর প্রচারিত হয়। তখন তিনি নিজে এক ভিডিওবার্তায় এর প্রতিবাদ জানিয়েছিলেন।
ক্ষোভের সঙ্গে বলেছিলেন, ‘আমি এখনো মরিনি। এর আগেও আমাকে আট-নয়বার যারা মেরেছে, তারা ইতর প্রকৃতির!’ বর্তমানে আসগর আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ৩ নম্বর বিছানায় শুয়ে আছেন এটিএম শামসুজ্জামান।
এ বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. মতিউল ইসলাম জানান, তার লাইফ সাপোর্ট যন্ত্র খুলে নেওয়া হয়েছে। তিনি যথেষ্ট সাড়া দিচ্ছেন। তবে এখনো আমরা তাকে বিপদমুক্ত বলতে পারছি না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D