২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মে ৭, ২০১৯
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ‘ওলামা-মাশায়েখ ও এতিমদের সন্মানে ইফতার করেছে বিএনপি।
৭ মে মঙ্গলবার প্রথম রোজায় ইস্কাটন গার্ডেনে লেডিস ক্লাবে এই ইফতার মাহফিল হয়।
তেঁজগাও ও শান্তিনগর এতিখানার কয়েক‘শ এতিম শিক্ষার্থী এই ইফতারে অংশ নেয়। ওলামা-মশায়েকদের মধ্যে বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মাওলানা সাইয়েদ কামালউদ্দিন জাফরি, বাংলাদেশ মসজিদ মিশনের মহাসচিব মাওলানা খলিলুর রহমান মাদানী, চট্টগ্রামের মিশ্বেরসরাই পীর সাহেব মাওলানা আবদুল মোমেন নাসেরী ছিলেন।
ওলামা-মাশায়েক ও এতিমদের পাশে নিয়ে ইফতার করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছিলেন ইফতারে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল কাইয়ুম, সদ্য কারামুক্ত চেয়ারপারসনের বিশেষ সহকারি অ্যডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, আবদুস সাত্তার, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল বারী ড্যানী, জন গোমেজ, অমলেন্দু অপু, জাতীয়তাবাদী উলামা দলের আহবায়ক মাওলানা শাহ মো. নেছারুল হক ও সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম তালুকদার।
ইফতারের আগে মাওলানা শাহ মো. নেছারুল হক মোনাজাত পরিচালনা করেন।
গত বছর ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদন্ডের পর পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন বিএনপি চেয়ারপারসন। শারীরিকভাবে গুরুতর অসুস্থ হওয়ার গত ১ এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D