২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার মানুষের ভোট এবং গণতান্ত্রিক অধিকারকে উপেক্ষা করে একদলীয় বাকশাল কায়েম করতে বিরোধী দল ও মত দমনে বেপরোয়া হয়ে উঠেছে।’ সোমবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম হিলালী এবং অধ্যাপক আমিনুল ইসলাম সোমবার মামলার হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়ে দেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষ আজ অধিকারহারা। তাদের সাংবিধানিক অধিকার খর্ব করেছে সরকার। দেশে ভয়ের রাজত্ব কায়েম হয়েছে।
তিনি বলেন, ‘চোখের সামনে অন্যায় দেখে মানুষ যাতে প্রতিবাদ না করে সেজন্য সরকার হামলা, মামলা ও গ্রেফতার তৎপরতা সীমাহীন মাত্রায় বৃদ্ধি করেছে। সরকারের এমন ফ্যাসিবাদী আচরণ দেশকে ক্রমান্বয়ে ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D