জেদ্দায় খালেদা-তারেক সাক্ষাৎ

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৬

Manual8 Ad Code

জেদ্দায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান।

Manual6 Ad Code

সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে পবিত্র হজ পালনের জন্য পৃথকভাবে সৌদি আরবে গেছেন তিনি।

Manual4 Ad Code

সৌদি আরব স্থানীয় সময় রাত ১০.২০ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছান।

Manual2 Ad Code

এদিকে ৮ সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী ও সন্তানরা।

জানা গেছে, ২৯ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশে এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবেন।

Manual4 Ad Code

পবিত্র হজ পালন উদ্দেশ্য হলেও বিএনপির চেয়ারপারসন ও তার ছেলে তারেক রহমানের মধ্যে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বেশ কিছু সূত্র।

দলে নতুন নেতৃত্ব নিয়ে আসা, দলকে চাঙ্গা করে সরকার বিরোধী আন্দোলনে কিভাবে সক্রিয় করা যায় তা স্বাভাবিকভাবেই বিএনপির এ শীর্ষ দুই নেতার মধ্যে আলোচনা হবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। রাজনৈতিক অঙ্গনেও তাদের এ আলোচনা নিয়ে রয়েছে বিশেষ আগ্রহ।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code