১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার খালাস চেয়ে করা আপিলের শুনানি আগামী রবিবারের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে খালেদার পক্ষে তার আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী উপস্থিত ছিলেন। তবে জ্যেষ্ঠ কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন বিকেলে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। পরে খালেদা জিয়া এই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।
এর আগে, গত মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মামলায় তার জামিনের মেয়াদ ১১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করেন। এ নিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অষ্টমবারের মতো কারাবন্দি খালেদা জিয়ার জামিনের মেয়াদ বড়ানো হল।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন। এরপর থেকে তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। সর্বশেষ তাকে চিকিৎসার জন্য হাইকোর্টের নির্দেশে গত ৬ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D