গয়েশ্বর চন্দ্রকে খুঁজছে পুলিশ

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৮

গয়েশ্বর চন্দ্রকে খুঁজছে পুলিশ

৯ অক্টোবর ২০১৮, মঙ্গলবার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের খোঁজে রাজধানীর নয়াপল্টনে তার কার্যালয়ে গেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে ওই কার্যালয়ে সাদা পোশাকে পুলিশের তিনজন সদস্য গিয়ে তার খোঁজ করেন।

গয়েশ্বরের কার্যালয়ের অফিস সহকারী শাহীন এ তথ্য নিশ্চিত করেন।

শাহিন জানান, অফিসে এসে পুলিশ সদস্যরা গয়েশ্বর চন্দ্র রায়ের অবস্থান জানতে চান। তবে ওই সময়ে তিনি অফিসে ছিলেন না। তাকে খুঁজে না পেয়ে পুলিশের সদস্যরা চলে যায়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট