সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৬

Manual8 Ad Code

শারীরিক চেকআপের জন্য আবারো সিঙ্গাপুর গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসা শেষে এক সপ্তাহ পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরবেন।

Manual2 Ad Code

এর আগে সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ফখরুলের পরীক্ষা-নিরীক্ষা হয়। মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসা নেন মির্জা ফখরুল। দুটি ব্লক থাকলেও ধকল সামলানোর মতো শারীরিক অবস্থা না থাকায় অস্ত্রোপচার না করার পক্ষে মত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা।

Manual7 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code