২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৮
গাইবান্ধা : জনগণের উদ্দেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশকে যদি বাচাতে চান তাহলে পাকিস্তান কন্যা ও জঙ্গি সন্ত্রাসের মদদদাতা খালেদা জিয়া থেকে দূরে থাকুন। বিএনপি থাকলে দেশে জঙ্গি উৎপাদন হবে। মুক্তিযোদ্ধাদের হত্যা করবে। আগুন সন্ত্রাস হবে।
শনিবার দুপুরে গাইবান্ধা থেকে বগুড়া যাওয়ার পথে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পলাশবাড়ী উপজেলা জাসদ সভাপতি নরুজ্জামান প্রধানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি শাহ শরিফুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, গাইবান্ধা যুব জোটের সাধারণ সম্পাদক সুজন প্রসাদ প্রমুখ।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে চাইলে বিএনপির সঙ্গে কোনো আপস নয়। বিএনপির প্রস্তাব ষড়যন্ত্রমূলক, আর ড. কামালের প্রস্তাব চক্রান্তের। তাই আপনারা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D